স্মারক নং: ৫৭.১৭.০০০০.১০২.১৯.৩৪৫.২৫.৩৬২
তারিখ: ০৩ জুলাই, ২০২৫
বিষয়: সুনামগঞ্জ ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার-এ অংশগ্রহণের নিমিত্ত চেয়ারম্যান মহোদয়ের ভ্রমণসূচি।
বোর্ডের চেয়ারম্যান, প্রকৌশলী মোঃ রুহুল আমিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন ডিপ্লোমা ও এইচ.এস.সি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রচারণাসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বিষয়ক একটি সেমিনার ০৫ জুলাই, ২০২৫ খ্রি. শনিবার সকাল ৯.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ-এ অনুষ্ঠিত হবে।
| সময় | তারিখ ও বার | বিবরণ | ব্যবস্থাপনা | মাধ্যম |
|---|---|---|---|---|
| ০৬:০০ ঘটিকা | ০৪ জুলাই, ২০২৫, শুক্রবার | নিজ বাসভবন হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা | – | সড়কপথে |
| সকাল ০৭:০০ ঘটিকা | ০৪ জুলাই, ২০২৫, শুক্রবার | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেট বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা | – | বিমানযোগে |
| সকাল ০৮:০০ ঘটিকা | ০৫ জুলাই, ২০২৫, শনিবার | সিলেট বিমানবন্দর হতে সিলেট সার্কিট হাউজ-এর উদ্দেশ্যে যাত্রা | ১. জেলা প্রশাসক, সিলেট২. পুলিশ সুপার, সিলেট৩. জেলা প্রশাসক, সুনামগঞ্জ৪. পুলিশ সুপার, সুনামগঞ্জ | সড়কপথে |
| সকাল ১০:০০ ঘটিকা | ০৫ জুলাই, ২০২৫, শনিবার | বাংলাদেশ ফিমেল একাডেমি, দিরাই, সুনামগঞ্জে মতবিনিময় সভায় যোগদান | ৫. অধ্যক্ষ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট | সড়কপথে |
| রাত ০৮:০০ ঘটিকা | ০৫ জুলাই, ২০২৫, শনিবার | সুনামগঞ্জ সার্কিট হাউজ-এ রাত্রী যাপন | – | – |
| সকাল ০৯:০০ ঘটিকা | ০৫ জুলাই, ২০২৫, শনিবার | ভর্তির প্রচারণাসহ সেমিনারে অংশগ্রহণ | ৬. অধ্যক্ষ, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট৭. অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ৮. অধ্যক্ষ/প্রধান শিক্ষক, সকল বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান | – |
| রাত ০৮:০০ ঘটিকা | ০৫ জুলাই, ২০২৫, শনিবার | সুনামগঞ্জ সার্কিট হাউজ-এ রাত্রী যাপন | – | – |
| সকাল ১০:০০ ঘটিকা | ০৬ জুলাই, ২০২৫, রবিবার | সুনামগঞ্জের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন | – | সড়কপথে |
| সন্ধ্যা ০৭:০০ ঘটিকা | ০৬ জুলাই, ২০২৫, রবিবার | সুনামগঞ্জ হতে সিলেট বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা | – | সড়কপথে |
| রাত ১০:০০ ঘটিকা | ০৬ জুলাই, ২০২৫, রবিবার | সিলেট বিমানবন্দর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা | – | বিমানযোগে |
| রাত ১১:০০ ঘটিকা | ০৬ জুলাই, ২০২৫, রবিবার | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা | – | সড়কপথে |
