বাকাশিবো নোটিশ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি (সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য)

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি (সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্ট্রি, ও লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ সময়সীমা ও নির্দেশনা প্রকাশিত হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ও ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে।


আবেদন ও ফলাফল প্রকাশের সময়সূচি:

আবেদন সময়সীমা:
১ম পর্যায়: ২৬ মে – ২৫ জুন ২০২৪ (রাত ৯টা পর্যন্ত)
২য় পর্যায়: ৯ জুলাই – ১১ জুলাই ২০২৪ (রাত ৯টা পর্যন্ত)
৩য় পর্যায়: ২২ জুলাই – ২৫ জুলাই ২০২৪ (রাত ৯টা পর্যন্ত)

ফলাফল প্রকাশের তারিখ:
১ম পর্যায়: ১ জুলাই ২০২৪
১ম মাইগ্রেশন: ১৫ জুলাই ২০২৪
২য় মাইগ্রেশন: ২৯ জুলাই ২০২৪
৩য় মাইগ্রেশন ও ৪র্থ পর্যায়: ১ আগস্ট ২০২৪
৪র্থ মাইগ্রেশন ও ৫ম পর্যায়: ৪ আগস্ট ২০২৪


ভর্তি নিশ্চায়নের সময়সূচি:

১ম পর্যায়: ১ জুলাই – ৫ জুলাই ২০২৪
২য় পর্যায়: ১৫ জুলাই – ১৮ জুলাই ২০২৪
৩য় পর্যায়: ২৯ জুলাই – ৩১ জুলাই ২০২৪
৪র্থ পর্যায়: ১ আগস্ট – ৩ আগস্ট ২০২৪
৫ম পর্যায়: ৪ আগস্ট – ৬ আগস্ট ২০২৪

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।


মাইগ্রেশন নির্দেশনা:

ভর্তি নিশ্চয়নকারী শিক্ষার্থীদের জন্য অটোমাইগ্রেশন ডিফল্টভাবে চালু থাকবে।
পছন্দক্রম অনুযায়ী উপরের টেকনোলজি বা প্রতিষ্ঠানে আসন খালি থাকলে স্থানান্তরের সুযোগ থাকবে।
শিক্ষার্থী চাইলে যেকোনো সময় মাইগ্রেশন বন্ধ করতে পারবে (একবার বন্ধ করলে পুনরায় খোলার সুযোগ থাকবে না)।
নতুন করে মাইগ্রেশনকৃত প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়নের প্রয়োজন নেই।


প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি:

১ম – ৫ম পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের ১১ আগস্ট – ২০ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে
প্রয়োজনীয় ডকুমেন্টসসহ (মূল নম্বরপত্র, ছবি, প্রশংসাপত্র) প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত হিসেবে বিবেচিত হবে এবং নিশ্চায়ন বাতিল হবে।
প্রতিষ্ঠানসমূহ ২২ আগস্ট – ২৭ আগস্ট ২০২৪ মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য অনলাইনে পাঠাবে।


তথ্যসূত্র:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
৮/সি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
www.bteb.gov.bd


সময়মতো আবেদন ও ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করে আপনার ভবিষ্যৎ গড়ুন।
প্রয়োজনীয় তথ্যের জন্য আপনার নিকটস্থ পলিটেকনিক ইনস্টিটিউটে যোগাযোগ করুন।

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

Abinobo School

নিউজ
চাকরি
Home
Question
Search